শুক্রবার ও শনিবার পাবেন নদির মাছ
Sale!

Kali Boro Full fiber (কালি বোরো ফুল ফাইবার)

Price range: 500.00৳  through 4,400.00৳ 

ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাহিরে কুরিয়ার থেকে নিতে হবে অথবা ই কুরিয়ার- রেডক্স, পাঠাও, স্ট্রিড ফার্স্ট এর মাধ্যমে নিতে পারেন। এই ক্ষেত্রে একচুয়েল কুরিয়ার চার্জ ধার্য করা হবে।

লাল চালের সবচেয়ে বড় সুবিধা হলো এতে আঁশ বেশি। আর খাবারে আঁশ থাকলে তা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কোলেস্টেরল কমে। হজমে সাহায্য করে।লাল চাল ওজন কমাতে সাহায্য করে। তাই যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্যও সাদা চালের চেয়ে লাল চাল ভালো।রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে লাল চাল ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী।

বোরো ধানের একটি জনপ্রিয় স্থানীয় জাত-কালি বোরো। এই ধান চরাঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ কেননা আগাম জাত হওয়ার কারনে অসময়ে কৃষকের ঘরে ধান থাকে।

বোরো জাতের হলেও কালি বোরো ধান সেচ নির্ভর না। খালের পাড়ে নীচু জমিতে চারা রোপন করা হয়। কোন প্রকার সারের ব্যবহার হয় না। রোগবালাই কম। জীবনকাল কম। যেখানে অন্য ফসল চাষ করা সম্ভব নয়, সেখানে এই ফসল চাষ করা সম্ভব।যমুনা ও বাঙালি নদীর ঢালুচরে এর চাষাবাদ আজও টিকে আছে।
  • ভাত কিছুটা মোটা অনেক্টা লাল টেপার মত। খেতে সুস্বাদু এবং খিচুড়ি বা পান্তায় সেরাম টেস্ট। অনেকেই এই চালকে আমন ধানের চাল বলে বিক্রি করছেন। যেখানেই পাবেন এক কেজি চাল কিনে খেয়ে দেখবেন।ফাইবারযুক্ত চাল খাওয়ার অভ্যাস করুন প্রথম থেকেই। পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব আপনার হাতে।
  • গ্লাইসেমিক ইনডেক্স (GI) – লাল চালের গ্লাইসেমিক ইনডেক্স (GI) সাদা চালের তুলনায় কম। ফলে এটি খেলে রক্তে শর্করার মাত্রা ধীরে বৃদ্ধি পায় এবং টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • হজমশক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর: এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার বা আঁশ থাকে। এটি অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকরী।
  • ওজন নিয়ন্ত্রণ: ফাইবারসমৃদ্ধ হওয়ার কারণে লাল চালের ভাত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।
  • হৃদরোগের ঝুঁকি হ্রাস: লাল চালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ম্যাগনেসিয়াম রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
  • হাড়ের স্বাস্থ্য রক্ষা: এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁতকে মজবুত রাখে।
  • অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান: লাল চালের বাইরের লাল আবরণে অ্যান্থোসায়ানিনসহ বিভিন্ন ফ্ল্যাভোনয়েড ও খনিজ (যেমন—লোহা, দস্তা, ম্যাঙ্গানিজ) থাকে, যা শরীরের ফ্রি-র‍্যাডিকেল দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

(বিশেষ দ্রষ্টব্য: লাল চাল রান্না করতে সাধারণ সাদা চালের চেয়ে একটু বেশি সময় লাগে এবং রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়। কিডনি বা বিশেষ কোনো জটিল রোগ থাকলে যেকোনো ডায়েট পরিবর্তনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত.)

Weight N/A
weight

10kg, 25kg, 3kg, 50kg, 5kg

You may also like…