শুক্রবার ও শনিবার পাবেন নদির মাছ
Sale!

Kali Boro Half fiber (কালি বোরো হাফ ফাইবার)

Price range: 450.00৳  through 3,900.00৳ 

ঢাকায় হোম ডেলিভারি, ঢাকার বাহিরে কুরিয়ার থেকে নিতে হবে।

লাল চালের সবচেয়ে বড় সুবিধা হলো এতে আঁশ বেশি। আর খাবারে আঁশ থাকলে তা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে কোলেস্টেরল কমে। হজমে সাহায্য করে।লাল চাল ওজন কমাতে সাহায্য করে। তাই যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের জন্যও সাদা চালের চেয়ে লাল চাল ভালো।রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে লাল চাল ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী।

বোরো ধানের একটি জনপ্রিয় স্থানীয় জাত-কালি বোরো। এই ধান চরাঞ্চলের কৃষকদের জন্য আশীর্বাদ কেননা আগাম জাত হওয়ার কারনে অসময়ে কৃষকের ঘরে ধান থাকে।

বোরো জাতের হলেও কালি বোরো ধান সেচ নির্ভর না। খালের পাড়ে নীচু জমিতে চারা রোপন করা হয়। কোন প্রকার সারের ব্যবহার হয় না। রোগবালাই কম। জীবনকাল কম। যেখানে অন্য ফসল চাষ করা সম্ভব নয়, সেখানে এই ফসল চাষ করা সম্ভব।যমুনা ও বাঙালি নদীর ঢালুচরে এর চাষাবাদ আজও টিকে আছে।
ভাত কিছুটা মোটা অনেক্টা লাল টেপার মত। খেতে সুস্বাদু এবং খিচুড়ি বা পান্তায় সেরাম টেস্ট।
অনেকেই এই চালকে আমন ধানের চাল বলে বিক্রি করছেন। যেখানেই পাবেন এক কেজি চাল কিনে খেয়ে দেখবেন।
ফাইবারযুক্ত চাল খাওয়ার অভ্যাস করুন প্রথম থেকেই। পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব আপনার হাতে।
Weight N/A
weight

10kg, 25kg, 3kg, 50kg, 5kg

You may also like…